পিকনিকের মরসুম

 


শীতকাল মানেই পরিবার, পরিজন, বন্ধু-স্বজন মিলে বনভোজন বা পিকনিক অথবা একসাথে ঘুরতে যাওয়া আনন্দ করা। যদি সেরমই হয় তবে পিছিয়ে কেনো থাকে সঙ্ঘমিত্র অনাথ আশ্রমের এই পরিবার। না তারা এখন আর অনাথ আশ্রমে থাকেনা। তাদের পরিচিতি, পরিবার এমনকি কারো তো শহর ও ভিন্ন। কিন্তু তাদের যে মিলন স্থল এই অনাথ আশ্রম। কেউ সাত বছর আগে উচ্চশিক্ষার জন্য, কেউ চাকরি পেয়ে চলে যায় অন্য কোথাও। যোগাযোগ বহুদিন হলো বন্ধ ছিলো কিন্তু এই কুড়ির লকডাউনে তাদের সাক্ষাত হয় এক ওয়াটস্যাপ গ্রুপে। তারপর আজকে তাদের মুখোমুখি দেখা কতজনের মুখের আদল বদলে গিয়েছে। কতজনে আবার একে অপরকে দেখেই গলা মিলিয়ে চোখে জল এনে বলে “এতদিন পর ফাইনালি...”


পিকিনিকটা বেশ জমে উঠেছে। সোহিনী দি'র রান্নার হাত আগে থেকেই পাকা। পিকুর আজ ও একই আবদার মাংসটা তাকেই রাঁধতে হবে। সৌমেন তো এখনো আলসে খবরের কাগজে মুখ গুঁজে বসে আছে। সবাই আজকে দেখা করতে পেরে পুরোনো স্মৃতিগুলোকে আবার একটু চাঙ্গা করে নিয়েছে।


Collected to the  # The lost calender official 

কলমে - সাগরিকা সাহাv


অঙ্কনে - অয়ন সালুই

Comments

Post a Comment